স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 9:32 pm
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপি কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন করা হয়েছে। সকাল ৯ টা থেকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৌরসভার ১২টি অস্থায়ী টিকা কেন্দ্রে সহ জেলার ৯টি উপজেলায় ১১০টি অস্থায়ী টিকা কেন্দ্রে এই টিকা ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৯:৩২ পিএম | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya