স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 9:07 pm
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
এসময় তিনি বলেন, ২০০৯ সালে সংসদে প্রথম যে আইনটি পাশ হয় সেটিই তথ্য অধিকার আইন। সেখানে বলা আছে সরকার কাজ করে জনগণের স্বার্থে। জনস্বার্থে প্রয়োজনীয় তথ্য সরকার জনগণকে দিবে। কয়েকটি ক্ষেত্র ব্যতিত যেমন নিরাপত্তার বিষয়, তদন্তাধীন মামলা ও রাষ্ট্র গোপনীয়তা এগুলা ছাড়া সকল তথ্য প্রত্যেক অফিস দিবে। সচ্ছতা হলেই জবাবদিহিতা আসবে জবাবদিহিতা আসলেই উন্নয়ন হবে ও সোনার বাংলা বিনির্মান করা সহজ হবে।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রবিউল হক মুজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজ্জামেল হক রেজা, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ইমজা সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক উজ্জল চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
Posted ৯:০৭ পিএম | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya