শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিরনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 5:55 pm

নাসিরনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামের দুই যমজ ভাইবোনের মৃত্যুর হয়েছে। রোববার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুজনই আড়াই বছর বয়সী ছিলেন। তারা উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালবেলা শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষন পর তাদের মা এসে দেখে সন্তানরা নেই। এরপর আশপাশের সকল জায়গায় খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন একটি লাশ ভাসছে। তার পর স্থানীয়দের সহযোগিতায় অপর শিশুর মরদেহও পুকুরের পানিতে খোঁজে পাওয়া যায়। দুই জমজ শিশুর অস্বাভাবিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

মসলেন্দপুর গ্রামের ইউপি সদস্য মো. রাজ্জাক মিয়া পানিতে ডুবে শিশু দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালবেলা যমজ দুই ভাইবোন পানিতে ডুবে মারা গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।

Facebook Comments Box

Posted ৫:৫৫ পিএম | রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |