শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে বিদিশা’র আগমনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:43 pm

নবীনগরে বিদিশা’র আগমনের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা’র আগমন ও জাতীয়পার্টির ভুয়া পদপদবী ব্যবহার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা যুব সংহতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বিদিশা’র সাথে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন আগে। তারপরও বিদিশা’র প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের নাম ব্যবহার করছেন অনৈতিক ভাবে। শুধু তা ই নয়, বিদিশা নিজেকে অবৈধভাবে জাতীয়পার্টির কো-চেয়ারম্যান দাবি করে আসছেন। আর তাকে এই অবৈধ কাজে সহায়তা করে আসছেন কাজী মামুনুর রশীদ। অথচ কাজী মামুনুর রশীদ নিজেরই দলের কোন পদে নেই। তাকে দলের চেয়ারম্যান জিএম কাদের অনেক আগেই বহিষ্কার করেছেন। কাজী মামুনুর রশীদ নিজেকে জাতীয়পার্টির মহাসচিব পরিচয় দিয়ে আসছেন। যা হাস্যকর বটে।

পরিশেষে নবীনগর জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজী মামুন-বিদিশাকে অবাঞ্চিত ঘোষণা করেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এটিএম আবদুল্লাহ উপজেলা যুব সংহতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন, জাতীয়পার্টির সদস্য মতিন সরকার, মনির হোসেন, উপজেলা যুব সংহতি যুগ্ম সদস্য সচিব জামাল উদ্দিন, সদস্য হারুণ, লাকি আক্তার, মায়া সহ উপজেলা জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গনি শাহ (রহ:) মাজার প্রাঙ্গণে এক অনুষ্ঠানে হুসাইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনূর রশিদের আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পিএম | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |