শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করেনা: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:32 pm

শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করেনা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করেনা। ষড়যন্ত্রে একবার জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেবনা। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করব জনগণের শক্তিতে। আমাদেরকে ষড়যন্ত্রের ভয় দেখাবেন না।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আখাউড়া উপজেলায় ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, দুইটি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার একটিতে ১০ বছর, আরেকটিতে ৭ বছর সাজা হয়েছে। মানবিক কারণে দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ওনার কোভিড হয়েছে, হাসপাতালে গেছেন। হাসপাতালে যাওয়ার দিন থেকে বলছেন বিদেশে যেতে দেন, বিদেশে যেতে দেন। তখন বিমান-ট্রেন-জাহাজ কিছুই চলেনা। কিন্তু ওনাদেরকে বিদেশে যেতে দিতে হবে! আমরা বললাম চিকিৎসা তো হচ্ছে। ওনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও বলে বিদেশ যেতে দেন।

এসময় বিএনপির সমালোচনা করে আইমমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা নাকি ভয় পাই ওনাকে (খালেদা জিয়া) বিদেশে যেতে দিতে। যে লোক, যে দল দেশে থেকে অশ্বডিম্ব পাড়ে- সে বিদেশে গিয়ে কী পাড়তে পাড়ে? বিদেশে গেলে কী হতে পারে?

ইউনিয়র পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। জনগণকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে নির্বাচনে ভোট দেবেন। আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে, এ দেশে গণতন্ত্র আছে। প্রমাণ করে দিতে হবে যে, আমাদের মানুষ ভোট দিতে পারে। সেজন্য রেরকম পরিস্থিতি আপনারা চাইবেন, ঠিক সেরকম পরিস্থিতি আপনাদের জন্য সৃষ্টি করে দেওয়া হবে।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিউনা প্রমুখ।

জনসভায় আইনমন্ত্রীর একান্ত সচিব নূর কুতুব উল আলম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৩২ পিএম | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |