শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে মাদক মামলায় তিন ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:36 pm

বিজয়নগরে মাদক মামলায় তিন ভাই গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের মামলায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পত্তন গ্রামের সেলিম ভূইয়ার ছেলে এলেন ভূইয়া-(৪৫), এরশাদ ভূইয়া-(৩২) ও হানিফ ভূইয়া- (২৭)। তারা তিনজন মাদক মামলাসহ ৮টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

এ ব্যাপারে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, বুধবার সকালে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপরাধের ৮টি মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |