শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে দোকানের ছাদে মিললো যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:44 pm

বিজয়নগরে দোকানের ছাদে মিললো যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. কামাল হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের একটি দোকানের তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মৃত কামাল হোসেন বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফায়েজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের কবির এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ থেকে কামাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে ধারনা পুলিশের।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, কামাল হোসেন চুরি করতে গিয়ে দোকানের ছাদে থাকা বিদুত্যের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Facebook Comments Box

Posted ৭:৪৪ পিএম | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |