শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্নকালে প্রকৌশলীর উপর নারীর হামলার চেষ্টা 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 1:58 am

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্নকালে প্রকৌশলীর উপর নারীর হামলার চেষ্টা 

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করেছেন এক নারী। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের উত্তর মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারী গুলশানারা চৌধুরী নামে নারী ওই এলাকার আমিনুল চৌধুরীর স্ত্রী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরে চলমান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি দল উত্তর মৌড়াইলে অভিযানে যায়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (প্রকৌশল সার্ভিস শাখা) প্রকৌশলী শফিকুল হক এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় গুলশানারা চৌধুরী নামে এক নারী তার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে বাধা দেন। এক পর্যায়ে তিনি প্রকৌশলী শফিকুল ও তার সঙ্গে থাকা দুইজনকে মারতে উদ্বত হন। এ সময় আশপাশের বাড়ি থেকেও নারীরা এসে গুলশানারার সঙ্গে যোগ দেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রকৌশল সার্ভিস শাখা) শফিকুল হক বলেন, গুলশানারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে তিনি বাধা দেন এবং আমাদেরকে মারার জন্য উদ্বত হন। তার সঙ্গে আশপাশের নারীরাও এসে আমাদের ঘিরে ধরেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে গুলশানারা পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আখন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থে যায়। তবে ওই নারী পালিয়ে গেছেন। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১:৫৮ এএম | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |