স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 6:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের তিনদিন পর তিতাস নদীতে ভেসে উঠলো কাজী মারুফ (১৩) নামের এক কিশোরের মরদেহ। কাজী মারুফ গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। সে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের আইয়ূবপুর গ্রামের মধ্যপাড়ার মানিক মিয়ার ছেলে ও পেশায় অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কাজী মারুফ বৃহস্পতিবার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফিরলে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি৷ পরে গত শুক্রবার তার বাবা মানিক মিয়া বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শনিবার প্বার্শবর্তী নবীনগর উপজেলা থেকে তার অটোরিকশাটি পাওয়া যায়। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার কালাইনগর গ্রামে তিতাস নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গত ৮ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার বাবা একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ধারণা করা হচ্ছে- অটোরিকশাটি ছিনতাই বা চুরি করতেই তাকে হত্যা করা হতে পারে।
Posted ৬:৪৯ পিএম | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya