স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 2:49 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. আশরাফুল (২৪) নামের এক হাজতি মারা গেছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার হাজতি জেলার নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যাথা উঠে। পরে সে দিবাগত রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করে। ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। তিনি বলেন, আশরাফুল গত ২৯মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, হাজতি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। হাসপাতালে আনার পর ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
Posted ২:৪৯ পিএম | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya