শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

প্রকাশিত সংবাদের কাউন্সিলর শাকিলের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:01 pm

প্রকাশিত সংবাদের কাউন্সিলর শাকিলের প্রতিবাদ

আমি মো. শাকিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর। গত ৭ সেপ্টেম্বর রাতে ও ৮ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে আমার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদ গুলোতে উল্লেখ করা হয়েছে, আমি নিজে করোনা ভাইরাসের টিকা ভায়েল থেকে সিরিঞ্জে ভরে দিচ্ছি মানুষকে দিতে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই সংবাদের প্রতিবাদ জানাই।

প্রকৃত ঘটনা হচ্ছে, ৭ সেপ্টেম্বর করোনা ভাইরাসের গণটিকা কর্মসূচির ২য় ডোজ দেওয়া শুরু হয়। আমার নির্বাচনি এলাকায় বিএডিসিতেও একটি টিকাদান কেন্দ্র স্থাপিত করা হয়। ওইদিন সকালে ভেক্সিনেটরা ভায়াল থেকে টিকা নিয়ে মানুষকে দিচ্ছিল। এমন সময় কয়েকজন অভিযোগ করেন, ভায়াল থেকে সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে না। আমি ওই এলাকার জনপ্রতিনিধি হিসেবে অভিযোগের বিষয়টি জানতে পেরে টিকা কেন্দ্রে যাই। সেখানে গিয়ে টিকা ভায়েল হাতে নিয়ে সিরিঞ্জ ঢুকিয়ে দেখছিলাম, যতটুকু ভায়েলে আছে তা সিরিঞ্জে ঢুকানো যায় কিনা। এসময় কেউ ছবি তুলে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। ফলে গণমাধ্যমে আমাকে জড়িয়ে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। আমি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই।

 

Facebook Comments Box

Posted ৭:০১ পিএম | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |