শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় ভ্রমণে বের হয়ে ইঞ্জিনে চুল পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 11:36 pm

কসবায় ভ্রমণে বের হয়ে ইঞ্জিনে চুল পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভ্রমনে বের হয়ে নৌকার ইঞ্জিনে মাথার চুল পেঁচিয়ে নিপা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিপা আক্তার কুমিল্লা জেলার বাঙ্গরা থানার ফুলপুর গ্রামের বাছির মিয়ার মেয়ে। সে কসবা উপজেলার শিমরাইল গ্রামে তার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিলো। তার মৃত্যুতে বিয়ে বাড়ীর আনন্দের বদলে চলছে স্বজনদের আহাজারি।

রাসেল মিয়া নামে নিহতের এক স্বজন জানান, আগামী শুক্রবার নিপার মামাতো বোনের বিয়ে। মামাতো বোনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মা বাবার সাথে গত মঙ্গলবার বিকেলে নিপা আক্তার তার মামার বাড়ি উপজেলার শিমরাইল গ্রামে বেড়াতে আসে। বিয়ে উপলক্ষে অন্যান্য স্বজনরাও বেড়াতে আসে।

বুধবার দুপুরে ওই কিশোরীর মামা জীবন মিয়ার স্যালো ইঞ্জিন চালিত নৌকায় করে মামাতো ভাই বোনদের সাথে বাড়ির পাশে বিলে ঘুুরতে যায় নিপা। নিপা ইঞ্জিনের কাছে বসা ছিলো। দাঁড়াতে গিয়ে পা পিছলে ইঞ্জিনের উপর পড়ে গেলে ইঞ্জিনের রানারের সাথে তার মাথার চুল পেঁচিয়ে গেলে নাক, মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় বিয়ে বাড়িতে চলতে শোকের মাতম।

Facebook Comments Box

Posted ১১:৩৬ পিএম | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |