স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 6:25 pm
মাসব্যাপী পরিছন্ন ও মশক নিধন অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার পাইকপাড়ায় এই অভিযানের উদ্বোধন করে মেয়র নায়ার কবির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
মেয়র নায়ার কবির জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী এই অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এই অভিযানে পৌরসভার দুইশতাধিক পরিছন্ন কর্মী অংশগ্রহণ করছে। পৌর কর্মীদের পাশাপাশি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আমাদেরও নিজ বাড়ির আঙ্গিনা পরিছন্ন রাখতে হবে। বাড়িতে জমে থাকা পানিতে যেন এডিসের লাভা না জমে এদিকে খেয়াল রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব শামসুদ্দিন ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৬:২৫ পিএম | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya