শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ২০৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 5:14 pm

বিজয়নগরে ২০৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০৯ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিলসহ সিরাপসহ আবদুস সামাদ মিয়া-(২০) নামক এক মাদক ব্যবসায়ীকে বিজিবির সহায়তায় গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সদস্যরা। এ সময় অপর তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আবদুস সামাদ মিয়া কালাছড়া গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের সহায়তায় গত রোববার রাতে অভিযান চালিয়ে মাদক পাচারকারী মো. আবদুস সামাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপর তিনজন মাদক পাচারকারী পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত সামাদ মিয়ার কাছ থেকে ২০৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৪ পিএম | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |