জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 6:08 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ভৈরব ক্যাম্পের সদস্যরা। র্যাব-১৪ পক্ষে অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আক্কাস আলী।
রোববার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহরের মেড্ডা এলাকায় মিনি পাসপোর্ট অফিস বলে খ্যাত দালালদের অফিস ও অনলাইন ব্যাংকিং গুলোর কার্যালয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭টি অফিস থেকে ৯জন পাসপোর্ট দালালকে ভুয়া চিকিৎসকের সীল, ইউনিয়ন পরিষদের সাক্ষরবিহীন জাতীয়তার সনদ, নগদ টাকা ও বিভিন্ন কাগজপত্র সহ আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী।
সাজাপ্রাপ্তদের মধ্যে জেলার কসবা উপজেলার মীরতলার খোরশেদ খাঁনের ছেলে আমজাদ খান (৩০)কে ১৫দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়৷ এছাড়া জেলার কসবা উপজেলার রাইতলার ফুরকান উদ্দিনের ছেলে মহিউদ্দিন আহমেদ (৩৪), নাসিরনগর উপজেলার চাতলপাড়ের সিরাজুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (৩৫), জেলা শহরের পূর্ব মেড্ডার মাহবুব মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৪), মধ্যপাড়ার মৃত কাজী আমান উল্লাহ’র ছেলে কাজী ওয়ালী উল্লাহ (৩৩), মধ্যপাড়ার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাসেল মিয়া (৩২), পূর্ব মেড্ডার কালাম মিয়ার ছেলে মোজাম্মেল (২১), পশ্চিম মেড্ডার মিন্টু মিয়ার ছেলে সূজন মিয়া (২৬),
পশ্চিম মেড্ডার আব্দুল আওয়াল মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬)কে এক মাস করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান, আজ জেলা শহরের মেড্ডা এলাকায় পাসপোর্ট দালাল ও করতে আসা সাধারণ মানুষকে হয়রানির করা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের দোকান গুলোতে পাসপোর্ট দালালীর প্রমাণ পাওয়া গেছে। এই অভিযান অব্যাহত থাকবে।
-রাফি/-
Posted ১২:৫২ এএম | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya