শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া আমার আপন জায়গা: বিদায়ী ইউএনও পঙ্কজ বড়ুয়া

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:35 pm

ব্রাহ্মণবাড়িয়া আমার আপন জায়গা: বিদায়ী ইউএনও পঙ্কজ বড়ুয়া

পদোন্নতি পেয়ে বদলী হওয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়ার বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে। শনিবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে এই সভা হয়। প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। সভায় অন্যতম অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও মো. আরজু, প্রেসক্লাবের বর্তমান সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, সাবেক সহ-সভাপতি আল আমিন শাহীন ও  সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ, সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য নিয়াজ মোহাম্মদ খান, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল, আজকের পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শফিকুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে ইউএনও পঙ্কজ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহজাহান সাজু ও পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ এম সিরাজ। শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ ও সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান। ইউএনও পঙ্কজ বড়ুয়ার হাতে প্রেসক্লাবের প্রকাশনা ‘প্রবাহ’ তুলে দেন  পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ এম সিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান বলেন, সদর উপজেলা পরিষদের অনেক
ইউএনও এসেছেন। কিন্তু ইউএনও পঙ্কজ বড়ুয়া অন্যদের থেকে ব্যতিক্রম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রথমবারের মতো কোনো ইউএনও’র বিদায়ী মতবিনিময় সভার আয়োজন করেছে। আর সেটি তার কর্মগুনের কারনেই হয়েছে। তিনি একজন মানবিক, করোনার সম্মুখযোদ্ধা ও কাজপাগল মানুষ। দিনরাত নিরলসভাবে কাজ করে গেছেন। যেখানেই যাবেন স্বমহিমায় উদ্ভাসিত হবেন।

সদর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া আমার জন্য আপন জায়গা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হৃদয়ের উষ্ণতা ভুলে যাওয়ার মতো নই। জেলার সাংবাদিকসহ সকলের কাছে আমি চির কৃতজ্ঞ। চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। আমি একটা নীতিতে বিশ্বাস করি, আর তা হলো মানুষকে সম্মান করা। আমি চেষ্টা করেছি মানুষকে সম্মান করতে এবং সম্মান দিতে।

 

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |