শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সন্তান জন্ম দেওয়ার পর করোনা আক্রান্ত, অবশেষে স্কুলশিক্ষিকার মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:45 pm

সন্তান জন্ম দেওয়ার পর করোনা আক্রান্ত, অবশেষে স্কুলশিক্ষিকার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তাহমিনা আক্তার ডলি (২৯) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত ডলি উপজেলার কুলিকুন্ডা গ্রামের মশিউর রহমানের স্ত্রী ও কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

গত ২৬ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন ডলি। এরপর তিনি করোনাভাইরাস পজিটিভ হন।

কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে সালমা জানান, ডলি সন্তান জন্মদানের পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নাসিরনগর উপজেলায় চলে আসেন। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্টে ভুগলে পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি স্ট্রোকও করেন ডলি। পরে শুক্তবার রাতে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ৬:১৭ পিএম | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |