জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 8:09 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক উপ-সহকারী প্রকৌশলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওটি সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার।
বৃহস্পতিবার রাতে ভিডিওটি ফেসবুক পেইজে পোস্ট করা হয়৷ ওই ভিডিওটিতে দেখা যায় রহমত ভূইয়া রানা ইয়াবা সেবন করছেন। তার পাশে এক যুবক বসে ইয়াবা সেবন করতে সহযোগিতা করছেন। কিন্তু ওই যুবকের চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়া তাকে শনাক্ত করা যায়নি।
এই বিষয়ে বক্তব্য জানতে সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এই ভিডিও তার নয় বলে দাবি করেন, পরে তিনি বলেন,’সম্পূর্ণ শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে’। তিনি বলেন,’ যে ভিডিওটি করেছে, আমার সাথে ভিডিওটি নিয়ে ফোনে কথা বলেছিল। গতকাল (বৃহস্পতিবার) দীর্ঘক্ষণ বসেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর দেখা করেনি’।
ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম বলেন,’মাদক সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি আমাকে একজন দেখিয়েছে। সে (রহমত ভূইয়া রানা) শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। তার পরিবারের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:৪৩ পিএম | শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya