শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে নদীর তীরের কৃষি জমির ইজারা বাতিলের দাবি ৪গ্রামের মানুষের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:35 am

আশুগঞ্জে নদীর তীরের কৃষি জমির ইজারা বাতিলের দাবি ৪গ্রামের মানুষের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর তীরে কৃষি জমি ইজারা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার বাহাদুরপুর এলাকায় ৪টি গ্রামের সাধারন জনগন ইজারা বাতিলের দাবিতে এই মানববন্ধন করে।

মানববন্ধনে এলাকাবাসী জানান, আশুগঞ্জ নদী বন্দরের অধীনে পাওয়ার স্টেশন এলাকা থেকে কালাসুতা খাল পর্যন্ত ৪ কিলোমিটার পর্যন্ত নদীর তীরের কৃষি জমি এলাকায় চলতি বছরের ৩০ আগস্ট থেকে আগামী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ১০ মাসের জন্য ২লক্ষ ৫২ হাজার টাকার মাধ্যমে ইজারা দিয়েছে মো. মহিউদ্দিন মোল্লাকে। ইজারা দেয়ার স্থানের মধ্যে রয়েছে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর, বাহাদুরপুর, দূর্গাপুর ও তাজপুর এই ৪টি গ্রাম। ইজারা দেয়ার স্থানের অধিকাংশই কৃষি জমি। এছাড়া নেই কোন পল্টুন ও সড়ক। ইজারা দেয়ার পর থেকে ইজারাদার মহিউদ্দিন মোল্লা স্থানীয়দের কাছ থেকে জোড় পূর্বক চাপ দিয়ে ইচ্ছে মতো ইজারা আদায় করছে।  এতে করে প্রতিদিনই স্থানীয়দের সাথে ইজারাদারের কথাকাটাকাটি হচ্ছে এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয়রা। এতে করে টাকা উত্তোলন নিয়ে ইজারাদার ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাজী মোঃ ফারুক মিয়া, হাজী মোঃ মিদন মিয়া, সাদেক মিয়া, জামাল সরদার, হাজী মোঃ বাহাউদ্দীন মিয়া, মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ মিয়া, মাসুদ মিয়া, সালাহ উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী।

দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেক মিয়া বলেন, ভৈরব-আশুগঞ্জ নদী বন্দরের বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপ পরিচালক মোঃ শহীদ উল্যাহর যোগসাজসে মোটা অঙ্কে ঘুষে নিয়ে এই ইজারা দিয়েছে। এতে করে আমরা ৪টি গ্রামের হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই কৃষকদের বাচাঁতে অবিলম্বে এই ইজারা বাতিলের দাবি জানাচ্ছি।

হাজী মোঃ ফারুক মিয়া বলেন, স্থানীয়রা বাধার মুখে বিপুল অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ইজারা দিয়েছে। ইজারা নেয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে চাপ প্রয়োগ করে ইজারার টাকা নিচ্ছে। এতে করে ইজারাদারের সাথে  এলাকাবাসীর মধ্যে অপ্রীতিকর ঘটনার ঘটতে পারে। আর এ ঘটনার জন্য দায়ী থাকবে বিআইডব্লিউটিএর উপ পরিচালক মোঃ শহীদ উল্যাহ। তাই দ্রুত এই ইজারা বাতিলের দাবি জানচ্ছি। আর না হলে খুন খারামি হলে এর দায় নিতে হবে মোঃ শহীদ উল্যাহর।

তবে বিআইডব্লিউটিএর উপ পরিচালক মোঃ শহীদ উল্যাহ জানান, নিয়ম মেনেই ইজারা দেয়া হয়েছে। এখানে আর্থিক লেনদেনের কোন ঘটনা ঘটেনি। তবে ইজারাদার শর্ত না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তবে ইজারাদার মহিউদ্দিন মোল্লার বড় ভাই ইমরান মোল্লা জানান, নিয়ম মেনে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা ইজারা পেয়িছি। তবে বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী আমার ইজারার টাকা উত্তোলন করছি।

এদিকে, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস জানান, ইতিমধ্যে বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে স্থানীয়দের  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৫ এএম | শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |