স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 9:48 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান সাংবাদিক পীযূষ কান্তি আচার্য বলেছেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিকতার শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে পার্থ সারথী গীতা শিক্ষা কেন্দ্র আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাবেক ব্যাংক কর্মকর্তা জগদীশ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন জাকির, নবীনগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র (পিন্টু ভদ্র)।
ডা. খোকন আচার্যের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা মেম্বার আনোয়ারা বেগম, কাজল বর্মন, সুশান্ত সরকার, ইন্দ্র মোহন বর্মন, সুশেন দাস জনি চন্দ্র বর্মন।
ধর্মীয় আলোচনা সভার আগে অনুষ্ঠিত হয় শঙ্খ ধ্বনী প্রতিযোগিতা,গীতা আবৃতি প্রতিযোগিতা,গীতা শিক্ষার কুইজ প্রতিযোগিতা এবং ভক্তিমূলক সংগীত প্রতিযোগিতা।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
Posted ৯:৪৮ পিএম | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya