শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

১০দিনেও ব্রাহ্মণবাড়িয়ায় আসেনি নতুন কিট, বন্ধ অ্যান্টিজেনে করোনা পরীক্ষা

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 10:49 pm

১০দিনেও ব্রাহ্মণবাড়িয়ায় আসেনি নতুন কিট, বন্ধ অ্যান্টিজেনে করোনা পরীক্ষা

গত ১০দিনেও করোনা ভাইরাস শনাক্ত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পুনরায় শুরু হয়নি র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। কিট-সংকটের কারণে করোনা ভাইরাস শনাক্ত করতে অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে এই হাসপাতাল থেকে তাৎক্ষণিক ভাবে করোনা পরীক্ষার ফলাফল  জানতে পারছেন না রোগীরা। ফলে এখন কেবল ঢাকার  ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাব থেকে আসা  পরীক্ষার ফলাফলে প্রতিক্ষায় থাকতে হচ্ছে রোগীদের।

খোঁজ নিয়ে জানা যায়,গত রোববার (২২আগস্ট) ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিছু রোগীকে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার করার পর কিট শেষ হয়ে যায়। এর দুইদিন পর জেলার উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্স গুলোরও র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কিট শেষ হয়ে যায়। র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা গত ১০দিন যাবত বন্ধ থাকলেও ঢাকায় পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হচ্ছে করোনা আক্রান্তের লক্ষ্মণ থাকা রোগীদের। কিন্তু পিসিআর ল্যাব রিপোর্ট ও ম্যাসেজ আসতে অন্তত এক সপ্তাহ সময় লাগায় রোগীদের পড়তে হচ্ছে বিপাকে। যার ফলাফল অ্যান্টিজেন টেস্টে আধা ঘণ্টার ভেতরে জানা যেত।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস শনাক্ত করতে প্রথম অ্যান্টিজেন টেষ্ট শুরু হয়। প্রথম অবস্থায় ৫০০কিট দিয়ে এই টেষ্ট শুরু করে। এরপর পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রেপিড অ্যান্টিজেন টেষ্ট শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নমুনা দিতে আসা বিউটি রানী সাহার ভাই প্রদীপ সাহা জানান, ‘আমার বোন একটি বিদ্যালয়ের হেড মিস্ট্রেস। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় চিকিৎসক বলেছে করোনা ভাইরাস পরীক্ষা করাতে। কিন্তু হাসপাতালে এসে করোনা ভাইরাস পরীক্ষা করানো পর জানতে পারলাম, রিপোর্ট পাওয়া যাবে মোবাইলে এসএমএসের মাধ্যমে পিসিআর ল্যাব থেকে। যা আসতে ৮/১০দিন সময় লাগতে পারে। তাৎক্ষণিক ভাবে জানার এখন নাকি কোন সুযোগ নেই। এনিয়ে এখন দুশ্চিন্তায় আছি’।

একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি তাৎক্ষণিক ফলাফল না জানা যায় তাহলে তো বেকায়দা পড়তে হবে। পরিবারের সদস্যরাও থাকবে ঝুঁকিতে। যতটুকু জানতে পেরেছি, পিসিআর ল্যাব থেকে রিপোর্ট আসতে অনেক সময় লাগে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, গত প্রায় ১০দিন যাবত অ্যান্টিজেন কিট–সংকট হওয়া আমরা নমুনা পরীক্ষা করতে ঢাকায় পিসিআর ল্যাবে পাঠাচ্ছি। প্রতিদিন জেলায় গড়ে ৩০০/৪০০জনকে অ্যান্টিজেন টেষ্ট করা হতো। এখন জেলায় শুধুমাত্র বক্ষব্যাধি হাসপাতালে কিছু অ্যান্টিজেন টেষ্টের কিট রয়েছে, তাও শেষ হওয়ার পথে। আমরা অ্যান্টিজেনের কিটের জন্য চাহিদা পাঠিয়েছি। এখন কিটের অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, যেসকল রোগীর করোনা আক্রান্ত হওয়ার লক্ষ্মণ আছে, তাদেরকে আমরা আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করছি। তারা পিসিআর রিপোর্ট আসার আগ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাবেন।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

The Daily Sarod |