স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৯ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 10:02 pm
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেছেন, প্রযুক্তি নির্ভর গবেষনার মাধ্যমে বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির মৎস্যের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।
মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ উপলক্ষে রবিবার জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিতঅনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রবিউল হক মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমূখ।
আলোচনা শেষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম,এ,এইচ মাহবুবসহ ৩ জন সেরা মৎস্য চাষীকে পুরস্কৃতক করা হয়।
পরে অতিথিবৃন্দ কোর্ট সংলগ্ন কুরুরিয়া খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে। মাছের পোনার মধ্যে ছিল রুই, কাতল ও মৃগেল।
Posted ১০:০২ পিএম | রবিবার, ২৯ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya