শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবি: দুই সহযোগীসহ ঘাতক ট্রলারের মাঝি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৮ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 2:42 am

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবি: দুই সহযোগীসহ ঘাতক ট্রলারের মাঝি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় ঘাতক ট্রলারের মাঝিসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা দিকে পালিয়ে যাওয়ার সময় উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা।

আটককৃতরা হলেন- জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে ও ট্রলারের মাঝি জামির মিয়া (৩৫), মাঝির সহযোগী কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর ট্রলারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাঝি ও তার দুই সহযোগী। এসময় চরইসলামপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছেন।

এরআগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ ঘটনা ঘটে।

শুক্রবার রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ‘নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২১জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে অধিকাংশ নারী ও শিশুর মরদেহ রয়েছে। উদ্ধার অভিযান চলমান আছে। রাতে উদ্ধার কাজে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দিয়েছেন’।

Facebook Comments Box

Posted ২:৪২ এএম | শনিবার, ২৮ অগাস্ট ২০২১

The Daily Sarod |