স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 8:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নিজেদের ম্যাজিস্ট্রেট ও সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজিকালে তর্কবির্তক করে জনতার হাতে ধরা খেল দুই যুবক। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, জেলার নবীনগর উপজেলার বড়াইল আলগাহাটির মো. দুলাল মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (৩০) ও আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর নজরপাড়ার শফিকুল ইসলাম ওরফে শুক্কুর আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন রেলগেইট এলাকায় একটি নীল রঙ্গের মোটর সাইকেল আড়াআড়িভাবে রেখে গাড়ির গতিরোধ করে। ওই গাড়িতে দুই যুবক ছিল। তারা একটি কলা বুঝাই করা পিকআপ আটক করে গাড়িতে অবৈধ মাল আছে উল্লেখ করে ২০ হাজার টাকা দাবি করে। এসময় রাকিব নামের যুবক নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাহিদ নিজেকে পুলিশের সার্জেন্ট বলে পরিচয় দেন। তারা টাকা না দিলে গাড়ি আটকিয়ে মামলা দেয়াসহ চালক ও ব্যবসায়ীকে গ্রেফতারের হুমকি দেয়। তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে আসে। কিন্তু জিজ্ঞসাবাদে সন্ধেহ হওয়ায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, আটক দুই যুবকের বিরদ্ধে পিকআপে থাকা কলা ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার রহিম মিয়া বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। দুপুরে আদালতে পাঠালে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Posted ৮:১৪ পিএম | বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya