স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৫ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:40 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলায় সড়কের পাশের নালা থেকে মাজেদা বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা সদরের মাতু বাড়ির মোর থেকে বিশ্বরোড সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাজেদা বেগম উপজেলার জগন্নাথপুরের শাহআলম মিয়া স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মাজেদা বেগম বিভিন্ন জায়গা থেকে শাক-সবজি সংগ্রহ করে বিক্রি করে করেন। তার স্বামী বৃদ্ধ শাহআলম মিয়া পেশায় মৎসজীবি। তাদের নিজেদের কোন সন্তান নেই। একটি মেয়েকে দত্তক এনে নিজেদের সন্তান হিসেবে লালন-পালন করছেন। সুখেই তাদের সংসার চলছিল। মঙ্গলবার দুপুরের দিকে মাজেদা বেগম শাক-সবজি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়। এরপর আর তার কোন খোঁজ পাওয়া যায়নি। রাতে সড়কের পাশের নালায় তার মরদেহ দেখে স্থানীয়রা জানালে পুলিশ এসে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে পুলিশ’।
Posted ২:১৮ পিএম | বুধবার, ২৫ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya