প্রেস বিজ্ঞপ্তি
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:09 pm
পরিবেশ বাঁচলে প্রাণি বাঁচবে। পৃথিবীব্যাপি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীব-বৈচিত্র্য সংরক্ষণসহ পরিবেশ উন্নয়নে দেশের সর্বত্র ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হচ্ছে। আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। সে আলোকেই “মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে একশত গাছের চারা রোপন কর্মসূচী-২০২১ গ্রহণ করা হয়। এ উপলক্ষে ২৩শে আগস্ট, ২০২১ তারিখে কোম্পানিতে ১০০টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করা হয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান তপু মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় মো. আমীর ফয়সাল, মহাব্যবস্থাপক (টেকনিক্যাল সার্ভিসেস), মো. আলী মোক্তেজার, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন), মো. রেজাউল ইসলাম, মহাব্যবস্থাপক(মেইন্টেন্যান্স), এ.টি.এম. শাহ আলম, মহাব্যবস্থাপক(প্রশাসন), উত্তম কুমার সরকার, মহাব্যবস্থাপক(অপারেশন), মো. আবদুল হাই, মহাব্যবস্থাপক(কম্প্রেসর এন্ড জেনারেটর) ও সীতি সুধা দত্ত, মহাব্যবস্থাপক(অর্থ ও হিসাব) উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে গাছের চারা রোপন করেন।
Posted ৯:০৯ পিএম | মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya