স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 5:50 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাই করতে শাহীন মিয়া (২৫) নামের এক চালককে হত্যা হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এই ঘটনায় ঘটে। নিহত অটোরিকশা চালক শাহীন মিয়া জেলা শহরের মেড্ডা মৌভাগ এলাকার জাকির হোসেনের ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহীন রাতে জেলা শহরে অটোরিকশা চালায়। বৃহস্পতিবার রাতে যাত্রী বেশে উঠে তার অটোরিকশাটি উলচাপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করা হয়। আমরা ইতিমধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান শুরু করেছি। লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।
Posted ৫:৫০ পিএম | শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya