শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সেই সাবেক কাউন্সিলর মাকবুল কারাগারে

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 12:48 am

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সেই সাবেক কাউন্সিলর মাকবুল কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আলোচিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এরআগে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইনকে জেলা শহরের মসজিদ রোড এলাকা থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। মাকবুল হোসাইন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শহরের কাউতুলী এলাকার হাজি ফুল মিয়া সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, গত মার্চ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হামলায় মুফতি মাকবুল জড়িত ছিল। তাকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠানো হলে, আদালত তাকে জেলা হাজতে প্রেরণ করে।

একটি সচ্ছল পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজনসহ ১৫ জন ব্যক্তির নাম ওমএমসের ভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০সালের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মো. মাকবুল হোসাইনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

খোঁজ নিয়ে জানা যায়, দুস্থদের জন্য বরাদ্দ ওএমএস এর ১০নং ওয়ার্ডের তালিকায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ওএমএস ডিলার মো. শাহ আলমের পরিবার ও বেশ কয়েকজন স্বজনের নাম দেওয়া হয়। এ অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই ওয়ার্ডের ২২জনকে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ওএমএস কমিটি। পাশাপাশি তালিকা তৈরিতে সতর্ক থাকার জন্য বলা হয়। এই ঘটনায় বরখাস্ত করা হয় তৎকালীন ১০নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইনকে। পরে তার বরখাস্ত বাতিল করে সপদে বহাল করা হয়। বিষয়টি নিয়ে জেলায় সমালোচনার ঝড় উঠে। সর্বশেষ পৌর নির্বাচনে তিনি পরাজিত হন।

Facebook Comments Box

Posted ১০:১২ পিএম | বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

The Daily Sarod |