শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরের ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন সাজেদুল ইসলাম

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 2:49 pm

বিজয়নগরের ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন সাজেদুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. সাজেদুল ইসলাম’কে পদায়ন করা হয়েছে। বুধবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়।

এদিকে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাতকে মাদারীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়। গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল আমীন রাষ্ট্রপতির আদেশক্রমে সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইয়াসির আরাফাতকে পদায়ন করেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা সাজেদুল ইসলাম ইতিপূর্বে মন্ত্রীপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) পদে কর্মরত ছিলেন। গত ৩১মে তাকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসপবে পদায়নের জন্যে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরআগে তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

-রাফি/

Facebook Comments Box

Posted ২:৪১ পিএম | বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

The Daily Sarod |