শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

জাইকার অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ২১টি ল্যাপটপ বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৮ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 7:51 pm

জাইকার অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ২১টি ল্যাপটপ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে সদর উপজেলার সদর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ২১টি ল্যাপটপ ও ৩টি প্রজেক্টর বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এই ল্যাপটপ তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার ও জাইকার প্রতিনিধি মো. আবদুল্লাহ।

অনুষ্ঠানে সদর উপজেলার আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়, মজলিশপুর উচ্চ বিদ্যালয় ও মৈন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ২১টি ল্যাপটপ ও তিনটি প্রজেক্টর তুলে দেয়া হয়।

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | বুধবার, ১৮ অগাস্ট ২০২১

The Daily Sarod |