শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কোন জঙ্গীবাদ-তালেবান বাংলার মাটিতে আমরা দাঁড়াতে দেব না: নিখিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 8:48 pm

কোন জঙ্গীবাদ-তালেবান বাংলার মাটিতে আমরা দাঁড়াতে দেব না: নিখিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে ইতোমধ্যে প্রমানিত হয়েছে। সেই গোষ্ঠী ২০০৪ সালের ২১ আগষ্ট আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ কেড়ে নিতে গ্রেনেড হামলা চালায়। সেই গোষ্ঠী ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলা করে। এতে প্রমানিত হয় বিএনপি-জামাত চেয়েছিল বাংলাদেশকে একটি জঙ্গীবাদী রাষ্ট্র, তালেবানি রাষ্ট্র হোক।

তিনি মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণ নেতৃত্বের কারনে আজকে বাংলাদেশে জঙ্গী নির্মূল হয়েছে।

তিনি বলেন, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছি। এদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সবাই শান্তিতে বসবাস করছে। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে যুবলীগ সবসময় জনগনের পাশে থাকবে। যারা এদেশকে জঙ্গীবাদি তালেবানী রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এদেশে কোনো জঙ্গীবাদ, তালেবান বাংলার মাটিতে আমরা দাঁড়াতে দেব না।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দুপুর সোয়া দুইটায় দিকে মাইনুল হোসেন খান নিখিল সিলেটের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন।

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

The Daily Sarod |