শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: রিজভী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৬ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 5:52 pm

জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: রিজভী

জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার এক দলীয় কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বঙ্গবন্ধুর হত্যাকান্ডকে ঘিরে শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার এই সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা। আর সেই জন্যই সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন সে সাথে বিভিন্ন মহলে চাপ সৃষ্টি করছেন।

সোমবার দুপুরে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেল ও করোনা চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউটে কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুবর শ্যামলের বাসভবনে এই আয়োজন করা হয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে কার্যকরী কোন পদক্ষেপ না নিয়ে ফাঁপা কথা ও গলবাজিতে ব্যস্ত রয়েছেন। আর বিএনপি নিজেদের পকেটের টাকা খরচ করে নিজস্ব অর্থায়নে করোনাকালীন সমেয় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ। পরে করোনায় আক্রান্তদের সেবায় অক্সিজেন সিলিন্ডারসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ৫:৫২ পিএম | সোমবার, ১৬ অগাস্ট ২০২১

The Daily Sarod |