জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৫ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 8:09 pm
জাতীয় শোক দিবসে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫হাজার পবিত্র কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এদারায়ে তালিমিয়্যাহ (দ্বীনি শিক্ষাবোর্ড) ও জেলার শীর্ষ উলামায়ে কেরামদের উদ্যোগে এই কোরআন খতমের আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে মাদরাসার মুহতামিম মুফতী মোবারক উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদুর রহমান।
মাওলানা সাজিদুর রহমান জানান, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবারের সদস্যদের নির্মম ভাবে ১৯৭৫সালের ১৫ আগষ্ট হত্যা করা হয়। বঙ্গবন্ধু ও উনার পরিবারের শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় ৫হাজার কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে। জেলা এদারায়ে তালিমিয়্যাহ’র অধিনস্থ ১৬১টি কওমী মাদরাসা, ৫০০টি মহিলা মাদরাসা ও অন্যান্য মাদরাসা গুলোর ছাত্র-শিক্ষকরা এই খতম আদায় করে।
দোয়া পরিচালনা করেন মুফতী মোবারক উল্লাহ। দোয়ায় বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী শহীদদের রুহের মাগফিরাত, করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, জেলা জামে মসজিদের খতিব মুফতী ছিবগাতুল্লাহ নূর,মাওলানা আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য কাঞ্চন মিয়া, জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আমিন সওদাগর প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মাওলানা শরীফ উদ্দিন আফতাবী।
Posted ৮:০৯ পিএম | রবিবার, ১৫ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya