শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত পরিবহন শ্রমিক পেল খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৫ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 7:37 pm

শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত পরিবহন শ্রমিক পেল খাদ্য সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনশত পরিবহন শ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ উল আরেফিন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | রবিবার, ১৫ অগাস্ট ২০২১

The Daily Sarod |