স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 10:40 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে। ৪০ জন সাংবাদিককে এই চেক দেয়া হয়। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার,জেলা তথ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান কাউসার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেস ক্লাব সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,সাবেক সাধারন সম্পাদক দীপক চেীধুরী বাপ্পী। অনুভূতি ব্যক্ত করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সৈয়দ মিজানুর রেজা,প্রবীন সাংবাদিক বাদল গুহ,প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনগনের প্রতি দায়িত্ববোধ বেশী। জিয়া,এরশাদ ও খালেদা জিয়া সরকারের সেটি ছিলোনা। করোনা মহামারির ফলে কৃষক থেকে শুরু করে সকল স্তরের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে সাংবাদিকদের অসহায়ত্ব অন্য জায়গায়। কারণ তার পক্ষে যে কোনা কাজ করা সম্ভব হয় না। আবার নিজের কাজটা ছেড়েও দেয়াও সম্ভব হয় না। এখানে থাকাটা মানেই প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকা। এই চেক কোনো দান- অনুদান নয়। রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষের প্রতি খোঁজ রাখা। এই আর্থিক সহায়তা এরই অংশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ।
আলোচনা শেষে মোকতাদির চৌধুরী সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেন।
Posted ১০:৪০ পিএম | শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya