শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

জন্মদিনের অনুষ্ঠানের টাকায় করোনায় আক্রান্তদের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১১ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 10:01 pm

জন্মদিনের অনুষ্ঠানের টাকায় করোনায় আক্রান্তদের মাঝে খাবার বিতরণ

প্রতিবছর নিজের জন্মদিন ঘটা করে পালন করেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ব্যবসায়ী আরেফিন হোসেন হৃদয়। কিন্তু এই বছর নিজের ৩৫তম জন্মদিন তিনি আনুষ্ঠানিক ভাবে পালন করেছেন ভিন্ন আঙ্গিকে। জন্মদিনের টাকায় তরুণ এই ব্যবসায়ী করোনা আক্রান্ত রোগীদের মাঝে খাবার দিয়েছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১২০জন রোগীর জন্য খাবার হস্তান্তর করা হয়।

আরেফিন হোসেন হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলায় একটি সিমেন্ট কোম্পানির পরিবেশক। রোগীদের দেওয়া খাবারের মধ্যে ছিল
মুরগী-পোলাও ও জুস।

খাবার বিতরণ শেষে করোনায় আক্রান্ত রোগী ও ফ্রন্ট লাইন যোদ্ধা ডাক্তার-নার্স, সাংবাদিকসহ করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজের পরিচালনায় খাবার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহীম খান সাদাত, ইএনটি কনসালটেন্ট ডা. এবিএম মুছা চৌধুরী, মেডিকেল অফিসার ডা. মো. সোলাইমান মিয়া, জাগোনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবুল হাসনাত মোঃ রাফি, সাংবাদিক সুমন রায় ও সেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের প্রতিষ্ঠাতা সভাপতি আজহার উদ্দিন প্রমূখ।

করোনায় আক্রান্ত রোগীদের মাঝে খাবার বিতরণের বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেন, আরেফিন হৃদয়ের এই উদ্যোগটি সত্যি মহৎতী উদ্যোগ ছিল। নিজের জন্মদিনের কেক না কেটে করোনায় আক্রান্ত রোগীদের মাঝে খাবার বিতরণ করে সে দৃষ্টান্ত তৈরি করেছে। এই মহামারীর সময়ে এভাবেই সবাই এগিয়ে আসতে হবে।

কেক না কেটে রোগীদের মাঝে খাবার বিতরণের বিষয়ে জানতে চাইলে আরেফিন হৃদয় বলেন, প্রতিবছর জন্মদিনের কেক কাটা হয়। কিন্তু এবার নিজের ভিতরে একটা তাড়না সৃষ্টি হলো। তাই কেক না কেটে করোনায় আক্রান্ত রোগীদের মাঝে খাবার বিতরণ করেছি। আমি চাই সব জায়গাতে একটা পরিবর্তন আসুক। আর এই পরিবর্তনের প্রবণতা সবার মাঝেও ছড়িয়ে পড়ুক।

খাবার বিতরণের সহ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল সেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’।

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | বুধবার, ১১ অগাস্ট ২০২১

The Daily Sarod |