শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৮ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 11:28 pm

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ

না ফেরার দেশে চলে গেলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী গেরিলা মুক্তিযোদ্ধা আলী আহম্মদ। শুক্রবার ভোররাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আহম্মদ মারা যায় (ইন্নালিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর।

শুক্রবার রাতে নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুরের রাঁজা খা জামে মসজিদের মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে লাইফ-সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

মরহুম আলী আহম্মদকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল আরেফিন। এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলী আহম্মদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কালীন ৩নং সেক্টরের গ্রুপ কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলার সাদেকপুর ইউনিয়নের রাজা খাঁ গ্রামের হাজী মো. মহজম ভূইয়া ঘরে ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন আলী আহম্মদ। ১৯৭১ সালে পরিবারের সকল বাধা বিপত্তি অতিক্রম করে যোগ দেন মুক্তিবাহিনীতে। অদম্য সাহসী আলী আহম্মদ ৩নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল সুফিউল্লাহ নেতৃত্বে একাধিক স্থানে ভয়াবহ সম্মুখযুদ্ধে অংশ নেন।

মৃত্যুর সময় তিনি তার ছোটভাই হাজী মোহাম্মদ আলী ও ৪ ছেলে ৪ মেয়ে আরও পরিবারের দুই স্ত্রী ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

Posted ১১:২৮ পিএম | রবিবার, ০৮ অগাস্ট ২০২১

The Daily Sarod |