শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে দুই ধর্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৭ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 8:51 pm

বিজয়নগরে দুই ধর্ষক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চান্দুরা ডাকবাংলো ও উপজেলার খাদুরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের উজ্জ্বল মিয়া-(১৮) ও একই গ্রামের রহমত আলী ওরফে মতি মিয়া।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, গত শুক্রবার বিকেলে ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের ৮ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষনের শিকার হয়। ওই ঘটনায় শুক্রবার রাতে ওই শিশুর পিতা থানায় মামলা দিলে শনিবার দুপুরে দুই ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫১ পিএম | শনিবার, ০৭ অগাস্ট ২০২১

The Daily Sarod |