শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় একদিনে ৫জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩জন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০১ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 10:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় একদিনে ৫জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩জন

গত ২৪ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ১০৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও নতুন করে আরও ২৭৩জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এদিন জেলায় সংক্রমণের হার ৪৫.৪৬% ছাড়িয়েছে। রোববার সন্ধ্যা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে পাওয়া রিপোর্টে এই তথ্য জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা রোববার যারা মারা গেলেন তারা হচ্ছেন,
সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় নবীনগর উপজেলার ৪০ বছর বয়সী একজন পুরুষ, সদর উপজেলার রোগীর নিজ বাড়িতে ৬২ বছর বয়সী একজন পুরুষ ও ৮০ বছর বয়সী একজন পুরুষ। এছাড়া সরাইল উপজেলায় ৭০ বছর বয়সী একজন পুরুষ ও কসবা উপজেলায় ৬৫ বছর বয়সী একজন মহিলার মৃত্যু হয়

ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৫৯৯ টি রিপোর্টে নতুন আরও ২৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, সরাইল উপজেলায় ২১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪১ জন, নবীনগর উপজেলায় ৫৫ জন, আখাউড়া উপজেলায় ০৭ জন ও কসবা উপজেলায় ৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৭হাজার ৯২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ৪হাজার ৭৩১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

এ পর্যন্ত জেলায় ৪৯হাজার ৯৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৮হাজার ৭০৭ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৭হাজার ৯২৭ জন আক্রান্ত হয়েছে৷

Facebook Comments Box

Posted ১০:৩৭ পিএম | রবিবার, ০১ অগাস্ট ২০২১

The Daily Sarod |