স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০১ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:59 pm
ব্রাহ্মণবাড়িয়ায় জাম গাছে ঝুলন্ত অবস্থায় আমজাদ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল পশ্চিম পাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আমজাদ ওই এলাকার হাসিম মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, আমজাদ মানসিক ভারসাম্যহীন ছিল। এরআগেও সে একবার আত্মহত্যার চেষ্টা করে। পাশাপাশি বাড়িতে তার আপন ছোট বোনকে বিয়ে দিয়েছে। শনিবার রাতে সে ছোট বোনের শ্বশুর বাড়িতে যায়। সকালে বোন তাকে খুঁজে পাচ্ছিল না। একপর্যায়ে একটি জাম গাছের নিচে আমজাদের জুতা দেখতে পায় তার বোন। উপরে তাকিয়ে দেখে আমজাদের দেহ জাম গাছের ঝুলছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সূজন কুমার চক্রবর্তী জানান, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে’।
Posted ৯:৫৯ পিএম | রবিবার, ০১ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya