স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ৩০ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 5:16 pm
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) ভোর ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৭ জনে দঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩২৭ জন।
২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. এনামুল হাসান জানান, মৃত দুজন ২৫ ও ২৮ জুলাই আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। বর্তমানে আইসোলেশন ইউনিটে ৫০ জনের বেশি করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
Posted ৫:১৬ পিএম | শুক্রবার, ৩০ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya