স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 9:49 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে কচুরিপানা পরিস্কার করতে নেমে পানিতে ডুবে সালাম মিয়া (২৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সালাম মিয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের হারুন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, বাসুদেব ইউনিয়নের চান্দিগ্রামের সালাম মিয়া সকালে বাড়ির কাছে পুকুরে কচুরিপানা পরিস্কার করতে পানিতে নামেন। এক পর্যায়ে পানিতে ডুব দেওয়ার পর তিনি আর ভেসে উঠেননি। স্থানীয়রা পানিতে নেমে অনেক খোজাখুজির পর দুপুরে তার দেহ পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে। উদ্ধারের পর ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৯:৪৯ পিএম | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya