শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

লকডাউনে গোপনে বাল্যবিয়ের আয়োজন,বর আসার আগে হাজির ম্যাজিস্ট্রেট

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৬ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 9:36 pm

লকডাউনে গোপনে বাল্যবিয়ের আয়োজন,বর আসার আগে হাজির ম্যাজিস্ট্রেট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যেই গোপনে প্রস্তুতি চলছিল বাল্যবিবাহের আয়োজন। রান্নাসহ সকল আয়োজন সম্পন্ন হওয়ার পর প্রতিক্ষায় ছিল বড় আসার। কিন্তু বড় আসার আগেই বিয়ে বাড়িতে উপস্থিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার। পণ্ড হয়ে যায় বাল্যবিয়ে। পরিশেষে পরিবারের সদস্যরস ১০হাজার টাকা জরিমানার পাশাপাশি মুচলেকা দেন আরও তিন বছরের আগে তাদের মেয়েকে বিয়ে দিবেন না। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার জাগোনিউজ’কে জানান, রুটি এলাকার দুবাই প্রবাসী সোহেল মিয়ার মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী ইভা আক্তার (১৪) এর সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে ১০শ্রেনীর ছাত্র জুনায়েদ (১৬) নামের এক কিশোরের বিয়ে আয়োজন করা হয়। করোনা ভাইরাসের চলমান লকডাউনের মধ্যে আয়োজনটি অনেকটা গোপনে ঘরোয়া ভাবে করা হয়। খবর পেয়ে ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। সেখানে স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের পাওয়া যায়। বর যাত্রীর তখনো আসেনি। তিনি জানান, একই এলাকায় হওয়ায় ছেলে বাবাকে খবর পাঠিয়ে আনা হয়। এই ঘটনায় তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উভয় পরিবারের সদস্যরা মুচলেকা দিয়েছেন আরও তিন বছরের আগে তারা বিয়ে দিবেন না।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | সোমবার, ২৬ জুলাই ২০২১

The Daily Sarod |