শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে নিখোঁজের ৪দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৪ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 7:08 pm

বিজয়নগরে নিখোঁজের ৪দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের ৪দিন পর তাসিন আক্তার (৬) নামের এক মেয়ে শিশুর অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৪ জুলাই) সকাল ৯টার উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরায় একটি মাজারের পাশের ড্রেইন থেকে অর্ধ-গলিত লাশটি উদ্ধার করে পুলিশ। তাসিন আক্তার উপজেলার ওই এলাকার কামাল মিয়ার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তাসিন কোরবানির ঈদের আগে দিন সন্ধ্যার দিকে মায়ের সাথে ঘুরতে যায়। পরে তা মা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। তারপর থেকে আর তাসিনের সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে তাসিনের কোন সন্ধান মিলেনি। এছাড়া দুই-তিনদিন শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়েছিল। আজকে সকালে স্থানীয় কয়েকজন লোক চান্দুরা গাউছিয়া আজিজিয়া দরবার মাজারের পিছন দিয়ে যাওয়ার সময় পাশের একটি ড্রেইনে তাসিনের অর্ধ-গলিত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে জানালে তারা গিয়ে তাসিনের লাশটি শনাক্ত করেন। পরবর্তীতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:০৮ পিএম | শনিবার, ২৪ জুলাই ২০২১

The Daily Sarod |