শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ২দুই নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৮৩জন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 10:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ২দুই নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৮৩জন

২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। যার মধ্যে সদর উপজেলার ৫০ বছর বয়সী এক নারী ও নবীনগরের ৬৫ বছর বয়সী এক নারী। এনিয়ে জেলায় ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন ৮৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে সংক্রমণের হার ৩৭.৯০% ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৬হাজার ৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ৪হাজার ১৩৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

বৃহস্পতিবার (২২জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২১৯টি রিপোর্টে নতুন আরও ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, কসবা উপজেলায় ১০ জন, সরাইল উপজেলায় ১৫ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বিজয়নগর উপজেলায় ০৪ জন ও নবীনগর উপজেলায় ০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৪৪হাজার ৪৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৩হাজার ৯৪৩ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৬হাজার ৫৩ জন আক্রান্ত হয়েছে৷

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১

The Daily Sarod |