শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ১৫যাত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২০ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:42 pm

আশুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ১৫যাত্রী

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার খড়িয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জের ভৈরবগামী রোডমাস্টার পরিবহনের আরেকটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটির বাসের সামনের তিক দুমড়ে-মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box

Posted ৮:৪২ পিএম | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

The Daily Sarod |