শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

টিকা নিয়ে কথা বলতে দেশে গেলেন ভারতীয় হাই কমিশনার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 10:34 pm

টিকা নিয়ে কথা বলতে দেশে গেলেন ভারতীয় হাই কমিশনার

টিকা নিয়ে আলোচনা করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেলেন দেশটির হাই কমিশনার। রবিবার সকাল পৌণে নয়টার দিকে তিনি আগরতলায় প্রবেশ করেন। তিনি আগরতলা থেকে বিমানে দিল্লি যাবেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদেরকে বাংলাদেশকে ঠিক কবে করোনার টিকা দেয়া হবে এ বিষয়ে নিশ্চিত করে সময়ক্ষণ বলতে পারেননি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তবে দ্রুত সময়ের মধ্যে যেন সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা সরবরাহ করা হয় সে বিষয়ে আলোচনা করতে দেশে যাচ্ছেন বলে জানিয়েছেন।

দোরাইস্বামী আরো বলেন, ‘দুই দেশের মধ্যে সড়ক ও রেলপথ সংযোগ দ্রুত শেষ করার লক্ষ্যে দুই দেশ কাজ করে যাচ্ছে। এতে উভয়েই লাভবান হবে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার তাকে স্বাগত জানান। তার সাথে ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | রবিবার, ১৮ জুলাই ২০২১

The Daily Sarod |