শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় গরু বাধাঁর জায়গা নিয়ে মারামারি, একজনের মৃত্য

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 7:05 pm

কসবায় গরু বাধাঁর জায়গা নিয়ে মারামারি, একজনের মৃত্য

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজলায় দুই পক্ষের সংঘর্ষে মো. শাহ আলম (৩৫) নামে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৭ জুলাই) রাত ১১টা দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু বাধার জায়গা নিয়ে শাহ আলম ও আনোয়ার হোসেনের সাথে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলজে হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান শাহ আলম।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় ইতিমধ্যে মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০৫ পিএম | রবিবার, ১৮ জুলাই ২০২১

The Daily Sarod |