শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে গৃহিণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৬ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:40 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে গৃহিণীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্না বেগম (৪২) নামের এক গৃহিণী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুরে স্বপনার মরদেহটি উদ্ধার করা হয়। স্বপ্না বেগম ওই এলাকার মোমিন মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে পুকুরে স্বপ্না গোসল করতে যায়। স্বপ্নার খোঁজ না পেয়ে মোমিন মিয়া তার মেয়ে জুমাকে বলেন তার মা কোথায়, তখন জুমা জানায় তার মা স্বপ্না পুকুরে গোসল করতে গেছে। তারপর পুকুর পাড়ে গিয়ে দেখেন স্বপ্না পানিতে ভেসে রইছে। পরে স্বপ্নাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই স্বপ্না মারা গেছে।

তিনি আরও জানান, স্বপ্নার ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কথা শুনে পরিবারের লোকেরা স্বপ্নার মরদেহ নিয়ে চলে যায়।

এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি স্বপ্না বেগম নামের একজন গৃহিণী পুকুরের পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | শুক্রবার, ১৬ জুলাই ২০২১

The Daily Sarod |