স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 3:53 am
গত ২৪ঘন্টার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন ১৮২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। জেলার ৪৩০টি রিপোর্টের ১৮২জনের এই ফলাফল পাওয়া যায়। ফলে সংক্রমণের হার ৪২.৩% ছাড়িয়েছে৷
এনিয়ে জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে মোট ৫হাজার ১৫২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি ৩হাজার ৯৩১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। জেলায় ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৩০টি রিপোর্টে নতুন আরও ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৫ জন, কসবা উপজেলায় ৩৭ জন, সরাইল উপজেলায় ০১ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, নাসিরনগর উপজেলায় ০৩ জন, বিজয়নগর উপজেলায় ০৪ জন ল, নবীনগর উপজেলায় ৬০ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৪০হাজার ৯০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪০হাজার ৮৯২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৫হাজার ১৫২ জন আক্রান্ত হয়েছে৷
Posted ৩:৫৩ এএম | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya